Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের কসাইখানায় শিশু শ্রমিক : তিন কোম্পানির বিরুদ্ধে শ্রম দপ্তরের মামলা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের কসাইখানায় শিশু শ্রমিক : তিন কোম্পানির বিরুদ্ধে  শ্রম দপ্তরের মামলা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা এবং নেব্রাস্কায় ৩টি কসাইখানায় শিশু-শ্রমিকের হদিস উদঘাটিত হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানীর বিরুদ্ধে মামলা করেছে শ্রমদফতর। ১৩ নভেম্বর প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেব্রাস্কার ফেডারেল কোর্টে ‘প্যাকার্স স্যানিটেশন সার্ভিস ইনক’র (পিএসএসআই) বিরুদ্ধে মামলাটি করা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে যে, নেব্রাস্কা স্টেটের গ্র্যান্ড আইল্যান্ডে অবস্থিত ‘জিবিএস ইউএসএ মীট প্যাকিং প্ল্যান্টস’ এবং মিনেসোটা স্টেটের মার্শাল সিটিতে টার্কি ভ্যালি ফার্ম ও ওয়ার্থিংটন সিটিতে আরেকটি কসাইখানার (গরু-ছাগল-ভেড়া জবাইয়ে কারখানা) রক্ত-মাংস পরিষ্কার করার কাজে নিয়োজিত শ্রমিকের মধ্যে অন্তত: ৩০ জনের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।

কসাইখানাকে ফেডারেল আইনে খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এবং তা পরিষ্কার করার জন্যে ১৮ বছরের কম বয়েসী কাউকে নিয়োগের অনুমতি নেই। এই বিধি লংঘন করেছে কসাইখানাগুলোতে শ্রমিক সরবরাহকারি প্রতিষ্ঠান ‘প্যাকার্স স্যানিটেশন সার্ভিস ইনক’। মামলায় আরো অভিযোগ করা হয়েছে যে, স্কুল খোলা থাকার সময়েও এসব কসাইখানায় রাতভর ক্লিনিং শ্রমিক হিসেবে কাজের জন্যে ১৫ বছরের কম বয়েসী শিশুকেও নিয়োগ করা হয়। ফ্লোরে জমাট বাধা রক্ত-মাংসই শুধু নয়, যে সব মেশিনে মাংস প্রসেসিং করা হয়েছে সেগুলোর পরিষ্কার করতে হয় এসব শিশুকে। মামলায় যুক্তরাষ্ট্র শ্রম দফতর আরো উল্লেখ করেছে যে, অপ্রাপ্ত বয়স্ক শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ এই কাজের সময় আহত অথবা অসুস্থ হয়েও পড়েছিল। ১৩ বছর বয়েসী এক শিশু মেশিনের কেমিক্যাল মুছে ফেলার সময় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এসব অভিযোগ অস্বীকার করেছে উইসকনসিন স্টেটে অবস্থিত শ্রমিক সরবরাহকারি সংস্থা পিএসএসআই। তারা এক বিবৃতিতে জানিয়েছে যে, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় তারা দীর্ঘদিন থেকে শ্রমিক সরবরাহ করছে। সবসময় তারা ফেডারেল রীতি মেনে চলে। উপরোক্ত ৩টি কারখানায় ৭০০ ফুট দীর্ঘ প্রসেসিং প্ল্যান্ডে মোট ১৭ হাজার শ্রমিক সরবরাহ করেছে। কখনোই তারা ১৮ বছরের কম বয়েসী কাউকে সরবরাহ করেনি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, নিয়োগের প্রাক্কালে সংশ্লিষ্টরা হয়তো নিজেদের বয়সের প্রকৃত তথ্য গোপন করেছিল। মামলায় অভিযুক্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্ত কর্মকর্তাগণকে তারা পূর্ণ সহায়তা দিচ্ছে।

অপরদিকে, মামলাটি আমলে নিয়ে গত বৃহস্প্রতিবার ফেডারেল কোর্টের মাননীয় জজ পিএসএসআইয়ের বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে বলেছেন যে, তারা ১৮ বছরের কম বয়েসী কাউকে নিয়োগ করতে পারবে না। সরকারী আইনজীবীরা মাননীয় আদালতকে অবহিত করেছেন যে, অভিযুক্তরা শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করছে তদন্ত কর্মকর্তাগণের সাথে কথা না বলার জন্যে। এমনকি, শ্রমিক সরবরাহকারি সংস্থার তথ্য-উপাত্তও সরিয়ে ফেলার পাঁয়তারা চালাচ্ছে পিএসএসআই-এমন অভিযোগও করা হয়েছে মাননীয় আদালতে। জানা গেছে, এই তদন্ত শুরু হয় গত আগস্টে। শিশু-শ্রম আইন লংঘন করে পিএসএসআই কসাইখানায় শ্রমিক পাঠাচ্ছে-এমন অভিযোগ পেয়েই মাঠে নেমেছিল তদন্ত কর্মকর্তারা। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র স্কট এলেন রোববার জানান যে, কসাইখানাতেই শুধু নয়, বড় বড় আরো অনেক কল-কারখানায় শিশু শ্রমিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। সর্বত্র তদন্ত চালানো হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার