Advertisement Placeholder

গাজায় শরণার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় শরণার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে। নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদর বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।
আল জাজিরার একজন সংবাদদাতা দাবি করেছেন, ভবনটির একটি বাসায় জন্মদিনের পার্টির জন্য মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে। বিশেষ মোমবাতি থেকে নিক্ষিপ্ত আগুন যেকোনোভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর একটি বিস্ফোরণের মাধ্যমে গোটা ভবনে ছড়িয়ে যায়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। তীব্র ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় মোট ২৩ লাখ মানুষ বসবাস করেন যাদের বেশিরভাগই থাকেন আটট শরণার্থী শিবিরে যেগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরাধ আরোপ করে রেখেছে।

সূত্র : আল-জাজিরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার