Advertisement Placeholder

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে লক্ষ্মীপুরে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে লক্ষ্মীপুরে প্রাণ গেল স্কুলছাত্রের

লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটে।

নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাবিল একটি বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাব।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার