Advertisement Placeholder

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের র‌্যালি

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের র‌্যালি

সারাদেশের ন্যায় রংপুরেও চলছে বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা। রংপুরে সোমবার দুপুরে বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালি করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন। ১০০ ফুট দৈর্ঘ্যের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সব বয়সী সমর্থকরা টি-শার্ট পরে র‌্যালিতে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান সমর্থকরা।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সভাপতি আসাদুজ্জামান আফজাল বলেন, আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে র‌্যালি করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। নগরীর টাউনহল চত্বরে বড় পর্দয় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার