Advertisement Placeholder

ছাত্রদল নেতা নয়ন হত্যায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি-ওসিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদল নেতা নয়ন হত্যায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি-ওসিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন নিহতের ঘটনায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান, ওসি নূরে আলমসহ ১৮ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয়নের বাবা এ অভিযোগ দায়ের করেন। তবে দুপুর নাগাদ এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সূত্র জানায়, মামলায় এসপি, ওসিসহ আট পুলিশের নাম উল্লেখ করা হয়েছে।

বাকি পুলিশ সদস্যরা অজ্ঞাতনামা আসামি। পুলিশ সদস্য বিশ্বজিৎকে এক নম্বর আসামি করা হয়েছে। তিনি গুলি ছোড়েন বলে এতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর (শনিবার) বাঞ্ছারামপুরে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহত হন। নয়ন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের চরশিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে। ওইদিন বিকেল ৪টায় সংঘর্ষের পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই সংঘর্ষে বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। তারা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার