Advertisement Placeholder

ইসলামী ব্যাংকে ঋণ বিশৃঙ্খলা : ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংকে ঋণ বিশৃঙ্খলা : ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি

ইসলামী ব্যাংক থেকে নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দুই হাজার চারশ ষাট কোটি টাকা ‘অসাধু চক্র’ তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চিঠি দেওয়া হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ ইসলামী ব্যাংকের পাঁচজন গ্রাহক এ চিঠি দেন। অন্যরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, শাইখুল ইসলাম ইমরান ও যায়েদ বিন আমজাদ।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা সবাই ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের নিয়মিত গ্রাহক। ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমরা সাধ্যমত ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে থাকি।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে যে, ইসলামী ব্যাংক থেকে নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত ২,৪৬০/- (দুই হাজার চার শত ষাট) কোটি টাকা অসাধু চক্র তুলে নিয়েছে। এই রিপোর্টে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংক্রান্ত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ব্যাংকের আমানতকারী হিসেবে আমরা উদ্বিগ্ন। স্বীকৃতমতে, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে।’

এমতাবস্থায়, এই ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেনে আমরা সংক্ষুব্ধ। বিষয়টি আমলে নিয়ে গভীরভাবে খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর আইনগত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার