Advertisement Placeholder

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবরউদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয়  সহ-সভাপতি বাবরউদ্দিন

বাবরউদ্দিন।

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াজ আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান স্বাক্ষরিত ২৯ নভেম্বরের এক পত্রে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরের এই নিয়োগের তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযোদ্ধা দলেরও হাল ধরেছেন বাবরউদ্দিন। এই নিয়োগে তার দীর্ঘ কর্মপ্রয়াসের যথাযথ স্বীকৃতি মেললো বলে নেতা-কর্মীরা উল্লেখ করেন। এক বিবৃতিতে বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল এবং এম এ বাতিন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন সাংগঠনিকভাবে দক্ষ বাবরউদ্দিনকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করার জন্যে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার