Advertisement Placeholder

ফুটবল বিশ্বকাপের নক আউট পর্ব : জেনে নিন কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটবল বিশ্বকাপের নক আউট পর্ব : জেনে নিন কে কার মুখোমুখি

শেষ হলো কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা! শেষ দিন ২ ডিসেম্বর ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে যায় ব্রাজিল। যদিও এদিন দ্বিতীয় সারির একটি দল খেলিয়েছেন কোচ তিতে। কারণ তার দল আগেই পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের টিকেট! ক্যামেরুন জিতলেও বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। হেরেও গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে!

শনিবার (৩ ডিসেম্বর) রাত থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউট পর্বের প্রথম দিনই নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া! নিয়ম অনুযায়ী ‘রাউন্ড অব সিক্সটন’এ যে দল হারবে সেই দলই বিদায় নেবে বিশ্বকাপ থেকে!

জেনে নিন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি :

নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র; ৩ ডিসেম্বর, শনিবার; রাত ৯টা।
ভেন্যু : খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান।

ম্যাচ আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া; ৩ ডিসেম্বর, শনিবার; রাত ১টা।

ভেন্যু : আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান।

৪ ডিসেম্বর ফ্রান্স : পোল্যান্ড, রাত ৯টা; ভেন্যু : আল থুমামা স্টেডিয়াম, দোহা।

ম্যাচ ইংল্যান্ড : সেনেগাল; রাত ১টা, ৪ ডিসেম্বর।
ভেন্যু : আল বাইত স্টেডিয়াম, আল খোর।

ম্যাচ : জাপান : ক্রোয়েশিয়া; ৫ ডিসেম্বর, রাত ৯টা।

ভেন্যু : আল জয়নাব স্টেডিয়াম, আল ওয়াকরা।

ম্যাচ : ব্রাজিল : দক্ষিণ কোরিয়া, রাত ১টা, ৫ ডিসেম্বর, সোমবার

ভেন্যু : স্টেডিয়াম ৯৭৪, দোহা।

ম্যাচ : মরক্কো : স্পেন, রাত ৯টা, ৬ ডিসেম্বর, মঙ্গলবার।

ভেন্যু : এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান।

ম্যাচ : পর্তুগাল: সুইজারল্যান্ড; রাত ১টা, ৬ ডিসেম্বর, মঙ্গলবার।

ভেন্যু : লুসাইল স্টেডিয়াম, লুসাইল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার