Advertisement Placeholder

বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ, কর্মীদের ঢল

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ, কর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তা শুরু হয়। এদিন সকাল থেকে রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ছিলেন। এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা, মহানগর, বিএনপির নেতারা।

মাদরাসা মাঠে দলে দলে নেতাকর্মীরা আসেন। থেমে থেমে স্লোগান দেন অনেকে, মাঠজুড়ে ব্যানার- ফেস্টুন হাতে নেতাকর্মীদের দেখা যাচ্ছে।

বক্তব্যে নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার