Advertisement Placeholder

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। আর সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার নেতারা, সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ ১৮টি হল শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউটের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাবির এ সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয় গত ২০১৮ সালের ২৯ এপ্রিলে। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। গত ২১ নভেম্বর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ সম্মেলনের তারিখ ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

এর আগে সম্মেলনের বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের আলোকে একটি সৃজনশীল, নান্দনিক, ব্যয়সাশ্রয়ী ও সার্থক সম্মেলন আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন প্রমাণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। একইসঙ্গে এ সম্মেলন থেকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার বার্তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার