Advertisement Placeholder

ইউক্রেনে নতুন করে সেনাঘাঁটি গড়ছে রাশিয়া : বিবিসি

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে নতুন করে সেনাঘাঁটি গড়ছে রাশিয়া : বিবিসি

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নতুন সেনাঘাঁটি বানাচ্ছে রাশিয়া। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবিতে রাশিয়ার এ তৎপরতা চোখে পড়েছে। শনিবার (৩ ডিসেম্বর) প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরটিতে নতুন করে বড় আকারের সেনা শিবির নির্মাণ করছে রাশিয়া। ধীরে ধীরে মারিউপোলে আবারও প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে রাশিয়া। খবর বিবিসি।

শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিউপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এর পর প্রায় তিন মাস মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখেন রুশ সেনারা। তাদের অব্যাহত হামলায় শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, রাশিয়ার হামলায় শহরের প্রায় ২৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত শহরটিতে এক হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজার বেশি হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার