Advertisement Placeholder

রাজশাহীর গণসমাবেশ থেকে ফেরার পথে সালাউদ্দিন টুকু আটক

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীর গণসমাবেশ থেকে ফেরার পথে সালাউদ্দিন টুকু আটক

বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন ও টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে গুলশান গোয়েন্দা পুলিশ ও মিরপুর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে টুকুকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, তাদের টিম আটক করেনি। অন্য কোনো টিম আটক করলেও করতে পারে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এ সমাবেশ সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার