Advertisement Placeholder

একাত্তরে ‘গণহত্যার স্বীকৃতি’ দাবিতে জাতিসংঘের সামনে মুক্তিযোদ্ধাদে র‌্যালি ৯ ডিসেম্বর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একাত্তরে ‘গণহত্যার স্বীকৃতি’ দাবিতে  জাতিসংঘের সামনে মুক্তিযোদ্ধাদে র‌্যালি ৯ ডিসেম্বর

‘আন্তর্জাতিক গণহত্যা ও প্রতিরোধ দিবসে ভিকটিমদের স্মরণ’ কর্মসূচির আওতায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে ৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় র‌্যালি করবেন প্রবাসের মুক্তিযোদ্ধারা। একাত্তরের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে চলমান আন্দোলনে চাপ সৃষ্টির অভিপ্রায়ে এই কর্মসূচি ঘোষণা করেছে ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’র যুক্তরাষ্ট্র চ্যাপ্টার। এটি অনুষ্ঠিত হবে ফার্স্ট এভিনিউর ওপর এবং ৪২ ও ৪৩ স্ট্রিটের মধ্যে অবস্থিত সড়কদ্বীপে (রাল্ফ বাঞ্চে পার্ক)। বীর মুক্তিযোদ্ধাগণের সাথে সচেতন প্রবাসীরাও এ কর্মসূচিতে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি মুক্হিতযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীগণকে অনুরোধ জানিয়েছেন যথাসময়ে উপস্থিত হবার জন্যে।

একইদিন সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএএস’র উদ্যোগে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এটি হচ্ছে নিউইয়র্কভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা দীঘদিন যাবৎ জেনোসাইড ভিকটিমদের স্মরণ, জেনোসাইড অপরাধ সম্পর্কে গণসচেতনতা তৈরী, অপরাধীদের বিচারের আওতায় আনা, একাওুরের বাঙালি জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং জেনোসাইড প্রতিরোধে কাজ করে আসছে।

এ কর্মসূচির শুরুতেই সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির তথ্য এবং গণস্বাক্ষর অভিযান সম্পর্কে অবহিত করা হবে। এরপর একাত্তরে পাক হায়েনাদের গণহত্যার ভিকটিমদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, জেনোসাইডের ওপর তথ্যচিত্র প্রদর্শন, একাত্তরের জেনোসাইডের স্বীকৃতি আদায় বিষয়ে আলোচনা, ভিকটিমদের স্মরণে কবিতা আবৃত্তি ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন’র সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর এবং সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার