Advertisement Placeholder

সানম্যান এক্সপ্রেস’র মাধ্যমে বিনা ফিতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সানম্যান এক্সপ্রেস’র মাধ্যমে বিনা ফিতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ

এখন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না সানম্যান এক্সপ্রেসকে। এই রেমিট্যান্স কোম্পানীর সকল শাখায় প্রবাসীরা এই সুবিধা পাবেন। সানম্যানের সিইও মাসুদ রানা তপন এ তথ্য জানিয়ে আরো বলেন, সানম্যান এক্সপ্রেস গত ২৫ বছর বাংলাদেশে টাকা পাঠিয়ে আসছে।

বাংলাদেশের ৯টি ব্যাংকের সাথে সানম্যানের রেমিট্যান্স পার্টনার আছে। ব্যাংকগুলো হচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংক ,উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড , সাউথইস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলোর সকল শাখা, উপশাখা এবং এজেন্ট লোকেশন থেকে গ্রাহকরা ভোটার আইডি দিয়ে ক্যাশ পিকআপ টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে সকল ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন। সানম্যান থেকে গ্রাহকরা বৈধ পথে ভালো রেটে বিকাশ এবং উপায় থেকে ২.৫% প্রণোদনাসহ টাকা পাঠাতে পারবেন। এছাড়া সানম্যানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা পাঠালে গ্রাহকরা অতিরিক্ত .৫০% ভাগ বেশী প্রণোদনা পাবেন, পাশাপাশি থাকছে বিশেষ উপহার।

সানম্যান এর সিইও মাসুদ রানা তপন আরো বলেন, বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সানম্যান বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় সানম্যানের সকল শাখা থেকে রেমিট্যান্স পাঠাতে কোন ফি লাগছেনা। তিনি প্রবাসী সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান। উল্লেখ্য, এর আগে সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি ‘সোনালী এক্সচেঞ্জ’ মেরিট্যান্স পাঠাতে ফি না নেয়ার ঘোষণার পাশাপাশি ছুটির দিনেও এক্সচেঞ্জের সকল শাখা খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে। এরফলে লিগ্যাল চ্যানেলে স্বজনের কাছে টাকা পাঠানোর আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার