Advertisement Placeholder

বাসা ঘেরাও করে গণসমাবেশ দমানো যাবে না: মির্জা আব্বাস

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসা ঘেরাও করে গণসমাবেশ দমানো যাবে না: মির্জা আব্বাস

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর আমাদের গণসমাবেশ দমানো যাবে না। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রাখে পুলিশ। ওই সময় বাসায় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল। পুলিশি ঘেরাওয়ে এসময় আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। আতঙ্কে অনেকে বাসা থেকে বের হয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি, আমার বাসা ঘেরাও সবই একইসূত্রে গাঁথা। বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না। সমাবেশ বানচাল করতে ভয় পেয়ে সরকার এসব করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার