Advertisement Placeholder

আগামী দেড় বছরে পাকিস্তানকে দুই বিশ্বকাপ জেতাতে চান বাবর

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী দেড় বছরে পাকিস্তানকে দুই বিশ্বকাপ জেতাতে চান বাবর

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম দুর্দান্ত সময় পার করছেন । ব্যাট হাতে মাঠে নামলেই রানের ফোয়ারা ছুটছে তাতে। নিজের সেরা সময়কে স্মরণীয় করে রাখতে আগামী দেড় বছরে দুই বিশ্বকাপ জেতার লক্ষ্য স্থির করেছেন তিনি।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আগামী বছরের অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ।

এই দুই বিশ্বকাপ জিততে চান বাবর। তিনে বলেছেন, ‘অবশ্যই আমি ফর্ম উপভোগ করছি। এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হচ্ছে আগামী দেড় বছরে পাকিস্তানের জন্য দুটি বিশ্বকাপ জেতা। সেটা যদি করতে পারি তবেই আমার রানগুলো সার্থক হবে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার