Advertisement Placeholder

বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা জানা যাবে নতুন বছরে

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা জানা যাবে নতুন বছরে

দ্বিতীয় মেয়াদে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা নতুন বছর শুরুর (২০২৩) কিছুদিন পর তা জানা যাবে। তার প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) রন ক্লেইন এই তথ্য জানিয়েছেন।

২০২৪ সালে ‍যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচন করে ২০১৯ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

বাইডেনের প্রধান সহযোগী রন ক্লেইন বলেছেন, বাইডেন তার পরিবারের সঙ্গে পরামর্শ করছেন। নববর্ষের ছুটি উদযাপন শেষে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।
৮০ বছর বয়সে ইতোমধ্যে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তালিকায় নাম লিখিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে পদ ছাড়ার সময় তার বয়স হবে ৮৬ বছর।

বাইডেনের সহযোগী রন ক্লেইন বলেছেন, প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত বাইডেনের নিজের। তবে দেশের অসংখ্য ডেমোক্রেটস তাকে প্রার্থী হিসেবে চান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার