Advertisement Placeholder

পল্টন থানার মামলা : হাবিব উন নবী সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পল্টন থানার মামলা : হাবিব উন নবী সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। এদিন মামলার ধার্য দিনে তারা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওইদিন হেফাজত ইসলাম, জামায়াত শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ নেতা-কর্মী উগ্র ও জঙ্গিরূপ ধারণ করে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে।

অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন। এ ঘটনায় তৎকালীন পল্টন থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে মামলা করেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার