Advertisement Placeholder

পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।

এদিকে, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার