Advertisement Placeholder

গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

নিউইয়র্ক কন্স্যুলেট অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা পৃথক দুটি র‌্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নি:শর্তে মুক্তি এবং অবাধে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার নিশ্চয়তা দাবিতে কন্সাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করেন।

কুইন্সে নর্দার্ণ বুলেভার্ডে অবস্থিত কন্স্যুলেট অফিসের সামনে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে বিক্ষোভ-সমাবেশের পর কন্স্যুলেট জেনারেলে স্মারকলিপি প্রদানের সময় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূইয়া, জসীম ভূইয়া, এম এ সবুর, আনোয়ারুল ইসলাম, মোশারফ হোসেন সবুজ, কাজী আজম, বাবুল চৌধুরী, শরিফ লস্কর, সৈয়দা মাহমুদা শরিফ, মার্শাল মুরাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, হুমায়ূন কবির, শহিদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা আবু সাঈদ আহমেদ, আমানত হোসেন আমান, কাওসার আহমদ প্রমূখ।

একইদিন সন্ধ্যায় ‘ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশী হামলা, গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ’ ও অবিলম্বে সকলের মুক্তি দাবিতে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে র‌্যালি অনুৃষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, আবুল কাশেম, আতিকুল হক আযাদ, মিজানুর রহমান, সাইদুর খান, আমানত হোসেন আমান, মনির হোসেন, শাহবাজ আহম্মেদ, মোতাহার রাজা প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার