Advertisement Placeholder

মঙ্গলবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মঙ্গলবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

রাজধানী ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর বেলা ২টায় এই কর্মসূচি পালিত হবে।
সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। এ সময় দলটির শীর্ষসারির আরও কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ কেন্দ্র করে বিশৃঙ্খলার জেরে নয়াপল্টন কার্যালয় চারদিন তালাবদ্ধ করে রেখেছিল পুলিশ। মহাসমাবেশ শেষ হওয়ার পরদিনই ১১ ডিসেম্বর তা খুলে দেয় পুলিশ। কার্যালয় খুলে দেয়ার পরদিনই ১২ ডিসেম্বর সেখানে সংবাদ সম্মেলন করে দলটি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার