Advertisement Placeholder

বিশ্বকাপ সেমিফাইনাল : এমবাপ্পেদের উৎসাহ দিতে কাতার যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ সেমিফাইনাল : এমবাপ্পেদের উৎসাহ দিতে কাতার যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে ফ্রান্সের ফুটবল দলকে উৎসাহ দিতে কাতারে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১১ ডিসেম্বর ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে বুধবার (১৩ ডিসেম্বর) ম্যাচের দিন তিনি যে কাতারে থাকবেন— তা নিশ্চিত।

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর অবশ্য এক মাস আগেই জানানো হয়েছিল— বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে কাতারে যাবেন ম্যাক্রোঁ।

শনিবার (১০ ডিসেম্বর) ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনাল পর্বে ওঠা নিশ্চিত করে ফ্রান্স। একই দিন ইউরোপের শক্তিশালী ফুটবল দল পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মরক্কো।

মরক্কোর এই অর্জনের মধ্য দিয়ে এবার প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে উঠল।

বুধবার (১৩ ডিসেম্বর) ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কোর ফুটবল দল। যে দল সেই ম্যাচ জিতবে, সে-ই পাবে বিশ্বকাপ ফাইনালে খেলার সবুজ সংকেত।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার