Advertisement Placeholder

আপাতত দায়িত্ব পালন করতে পারছেন না জিএম কাদের

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপাতত দায়িত্ব পালন করতে পারছেন না জিএম কাদের

মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাই আপাতত তিনি দায়িত্ব পালন করতে পারছেন না।

একই সঙ্গে বিচারিক (নিম্ন) আদালতে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আগামী ৯ জানুয়ারি এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার