Advertisement Placeholder
শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দিতে হবে সরকারকে

বাংলাদেশের বিক্ষোভকারীদের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান গুতেরেসের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের বিক্ষোভকারীদের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান গুতেরেসের

মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং মানবিকতার স্বার্থে বেগম খালেদা জিয়াকে প্যারলে মুক্তি প্রদান প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের বক্তব্য/মন্তব্য জানতে চাইলে ১৪ ডিসেম্বর মহাসচিবের উদ্ধৃতি দিয়ে তার মুখপাত্র ফারহান হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংঘবদ্ধতার স্বাধীনতা সহ মানবাধিকারের বাধ্যবাধকতা সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব সরকারের বিরুদ্ধে আন্দোলনকারি তথা বিক্ষোভকারীদের সবধরনের সহিংসতা এড়িয়ে চলারও আহ্বান জানান। তবে বাংলাদেশের কারাগারে সাজা ভোগরত ৭৭০ মহিলাসহ ১৯০০৮ জন কয়েদীর মধ্যে একমাত্র বেগম খালেদা জিয়াকে প্যারলে মুক্তি প্রদান প্রসঙ্গে কোন মতামত দেননি বা মন্তব্য করেননি। বাংলাদেশ প্রতিদিন মহাসচিবের বক্তব্য/মন্তব্য/মতামত জানতে চেয়েছিল যে, রোহিঙ্গা রিফ্যুজিদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশের সরকার মানবিকতার অনন্য উদাহরণ তৈরী করেছে। একইভাবে বয়সের কথা বিবেচনায় রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও প্যারলে মুক্তি দিয়ে নিজ বাসায় থাকার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনার এই মনোভাব/সিদ্ধান্তকে কী জাতিসংঘ অভিনন্দিত করতে চায়?

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার