Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে আবারো সুদের হার বাড়ানো হলো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে আবারো সুদের হার বাড়ানো হলো

মুদ্রাস্ফীতির লাগাম টানতে সুদের হার আরেক দফা বাড়ালো যুক্তরাষ্ট্র। ১৫ ডিসেম্বর থেকে সুদের এই হার হবে ৪.৫০%। করোনা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয় সর্বত্র।

এ অবস্থায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার গত ২৭ জুলাই পয়েন্ট ৭৫% বাড়ানো হয়-২.৫%। এরপরও পরিস্থিতির কোন উন্নতি না ঘটায় ২১ সেপ্টেম্বর সুদের হার বাড়িয়ে করা হয় ৩.২৫ ডলার। ২ নভেম্বর করা হয়েছিল ৪.০০ ডলার।

১৪ ডিসেম্বর করা হলো ৪.৫০ ডলার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের নীতি-নির্ধারকদের দুদিনব্যাপী বৈঠকের পর ১৪ ডিসেম্বর বুধবার ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল সাংবাদিকদের জানান, মুদ্রাস্ফীতির পাগলা ঘোড়ার গতি কিছুটা স্থিমিত হলেও আমি সন্তুষ্ট নই। সেজন্যে আবারো সুদের হার বাড়ানো হলো। এবং এটাই শেষ নয়। সামনের বছরের শেষে আরো বাড়ানো হবে যদি গতি-প্রকৃতি পরিবর্তিত না হয়। উল্লেখ্য, ২ নভেম্বর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির গতি কিছুটা কমেছে। তবে তা প্রত্যাশার পরিপূরক নয়।

এদিকে, সুদের হার ক্রমাগতভাবে বাড়ানোর পরিপ্রেক্ষিতে হাউজিং মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি নতুন বাড়ি নির্মাতারাও হাত গুটিয়ে নিয়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রি ব্যতিত অন্য সেক্টরে একধরনের মন্দা বিরাজ করছে। উল্লেখ্য, ২০০৮ সালেও সুদের হার বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে সুবাতাস বইতে কয়েক বছর পর্যন্ত সময় লেগেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার