Advertisement Placeholder

বিশ্বকাপের এন্ডিং ইভেন্টে পারফর্ম করবেন নোরা ফাতেহি

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের এন্ডিং ইভেন্টে পারফর্ম করবেন নোরা ফাতেহি

কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আসরের সমাপনী অনুষ্ঠানে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি; আর তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা।

ইতোমধ্যে বলিউডে বহু সিনেমায় আইটেম গানের সঙ্গে নাচ করেছেন নোরা। তবে ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে নোরার নাচের সুযোগ কেবল তার জন্য নয়, ভারতীয়দের জন্যও একটি চমক।
ফিফার বিবৃতি অনুযায়ী, রবিবার ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ২০২২ আসরের ফাইনাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। তার অন্তত দেড় ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৪.৩০ টার মধ্যে স্টেডিয়ামের দর্শকদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন জমকালো অনুষ্ঠান করা হবে, যা সারা জীবন মনে থেকে যাবে সমর্থকদের।

ঠিক কখন থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এবং কতক্ষণ চলবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি; তবে কারা অংশগ্রহণ করবে, সেই তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিওচিত্র দেখানো হবে।

অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। তারপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বরই শেষ হচ্ছে কাতার বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ। এদে খেলবে ফ্রান্স এবং আর্জেন্টিনা।

এই ম্যাচকে দেখা হচ্ছে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথ হিসাবেই। এক জন ফুটবলজীবনের শেষ প্রান্তে এসে ট্রফি জিততে মরিয়া। আর অপর জন নিজের দ্বিতীয় বিশ্বকাপ জিততে চান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার