Advertisement Placeholder

দুর্নীতি ও অর্থ পাচার মামলা : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ১১ বছর জেল

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতি ও অর্থ পাচার মামলা :  মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ১১ বছর জেল

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া তাঁকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। আবদুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন। খবর এএফপি।

২০১৮ সালে ক্ষমতা হারান ইয়ামিন। তবে আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়।

সাজা ঘোষণার পর ২০২০ সালে তাঁকে গৃহবন্দি করা হয়। কয়েক মাস পর তিনি মুক্তি পান। এর পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন। তিনি মালদ্বীপে ভারতের প্রভাবের বিরোধিতা করে প্রচার চালিয়ে আসছেন। এতে উদ্বিগ্ন নয়াদিল্লি। ইয়ামিনকে চীনপন্থি হিসেবে বিবেচনা করা হয়

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার