Advertisement Placeholder

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা যায়, কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার