
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত যুবদলের সাবেক নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ‘জাতীয়তাবাদী ফোরাম’র এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেছেন, এখন সময় হচ্ছে নব্বইয়ের চেতনায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হওয়ার। এখন সময় হচ্ছে সবধরনের দ্বিধাদ্বন্দ দূরে ঠেলে চলমান ১০ দফার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার।
২৮ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ৫২তম বিজয় দিবস উপলক্ষে অয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক রফিকুল ইসলাম। মুকুট হায়দারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম ডালিম, সরোয়ার হারুন, কাওসার আহমেদ প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে রফিকুল ইসলাম উল্লেখ করেন , নির্যাতনের মাত্রা যতল প্রবল হয় আন্দোলনেও গতি বাড়ে। অতীতে এমন পরিস্থিতি বাঙালিরা বারবার মোকাবেলা করেছেন। এবারও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন বৃথা যাবে না।



