
বিশ্ব ডেস্ক | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস (৯৩) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বারবারা ওয়াল্টারস’র মাধ্যমেই টিভি সাংবাদিকতায় নারীর পদার্পণ ঘটে। তাঁকে টেলিভিশনে নারী সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদভিত্তিক টিভি নেটওয়ার্ক এবিসি নিউজে দীর্ঘদিন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেন তিনি। প্রাইমটাইম শো ২০/২০ উপস্থাপনাও করেন তিনি।
এ ছাড়া ১৯৯৭ সালে তিনি নারীদের নিয়ে ‘দ্য ভিউ’ নামে একটি শো শুরু করেন। এটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
উল্লেখ্য, সাংবাদিকতা ক্যারিয়ারে ১২বার অ্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বারবারা ওয়াল্টারস।



