Advertisement Placeholder

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের প্রয়াণ

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের প্রয়াণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) ৯৫ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা গেছেন তিনি। ভ্যাটিকান থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

প্রায় এক দশক আগে শারীরিক অসুস্থতার কারণে খ্রিস্টানদের এই ধর্মগুরু পদত্যাগ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৩ সাল পদত্যাগের আগে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রায় আট বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। ১৪১৫ সালে সাবেক পোপ গ্রেগরি দ্বাদশের পর তিনিই ছিলেন পদত্যাগকারী প্রথম পোপ।

বেনেডিক্ট তার শেষ বছরগুলো ভ্যাটিকানের ম্যাটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার