Advertisement Placeholder

রাজ-পরীর ‘সংসার ভাঙা’ নিয়ে কী বললেন রাজের বাবা

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজ-পরীর ‘সংসার ভাঙা’ নিয়ে কী বললেন রাজের বাবা

স্ত্রী পরীমণির সঙ্গে চলমান দাম্পত্য কলহ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা শরিফুল রাজ। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজের বাবা মুসলিম মিয়া।

তার দাবি, ‘শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। যা নিয়ে পরী রাগ করে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। যার ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে।’

রাজের বাবা আরও বলেন, ‘পরী এখনও কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। রাজ-পরী ও আমরা সবাই একসঙ্গে আছি। আশাকরি ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙনের ইঙ্গিত দেন নায়িকা পরীমণি। এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা। শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর এ নিয়ে রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন দুজন। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও ঝগড়ায় লিপ্ত হন রাজ-পরী। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।

পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে।

বিস্তারিত ঘটনায় না গিয়ে পোস্টে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’। এরপরই রবিবার রাজের বাবার পক্ষ থেকে ওই বক্তব্য এলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার