Advertisement Placeholder

পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

নতুন বছরের প্রথম দিনেই চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান পারমাণবিক স্থাপনার পারস্পরিক তথ্য আদান প্রদান করেছে। রবিবার সরকারিভাবে নিজেদের দেশের পরমাণু অস্ত্রের ঘাঁটি ও সম্ভারের তালিকা বিনিময় করেছে দেশ দুটি।

নয়া দিল্লিতে পাক হাই কমিশনের হাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় সেদেশের তালিকা তুলে দেয়। একই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয় তালিকা।

গত তিন দশকের নিয়ম মেনে এই বিনিময় কাজ সম্পন্ন হয়েছে। দুই দেশ নিজেদের উপর পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে।

চুক্তিতে বলা হয়েছিল, প্রতি বছর ১ জানুয়ারি এই তালিকা বিনিময় করা হবে। দুই দেশে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেও এ চুক্তির হেরফের হয়নি। গত কয়েক বছর ধরে কাশ্মীর এবং আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা আছে। এই আবহেই দু’দেশ এই তালিকা বিনিময় করল।

এছাড়াও, দুই দেশ একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে।

পাকিস্তানে আটক ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা দেওয়া হয়েছে ভারতকে। এদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক এবং ৬৫৪ জন মৎসজীবী।

আবার ভারতে আটক ৪৩৪ জন পাকিস্তানির তালিকা দেওয়া হয়েছে পাকিস্তানকে। এদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক এবং ৯৫ জন মৎসজীবী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার