Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভেনেজুয়েলা : প্রেসিডেন্ট মাদুরো

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভেনেজুয়েলা : প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কাজ করতে তিনি আগ্রহী।

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাতকারে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সাথে কূটনৈতিক, কনস্যুলার ও রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে ভেনেজুয়েলা প্রস্তুত।

মাদুরো ২০১৯ সালে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ভেঙে দেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দেওয়ায় তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন।

মাদুরোকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মাদুরো সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও কিছু বিষয়ে তার সাথে আলাপ-আলোচনা করেছে বাইডেন প্রশাসন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার