Advertisement Placeholder

নেইমারের ‘নতুন প্রেমিকা’ জেসিকা তুরিনি

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারের ‘নতুন প্রেমিকা’ জেসিকা তুরিনি

খেলার মাঠে পারফরম্যান্সের উঠানামা থাকলেও নেইমারের প্রেমে পড়ায় উঠানামা নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্রাজিলিয়ান তারকার বান্ধবীর সংখ্যা। ব্রাজিলের পোস্টারবয়ের বান্ধবীর তালিকায় যুক্ত হলো আরো এক নাম। নাম তার জেসিকা তুরিনি।

জেসিকা সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে নেইমারদের সমর্থনে গ্যালারি মাতিয়েছেন। জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার জেসিকা তুরিনি হচ্ছেন নেইমারের নতুন প্রেমিকা।

ব্রাজিলের এসপিরিতো সান্তো অঞ্চলের রাজধানী ভিটোরিয়া শহরে ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০ বছর বয়সী তুরিনি। তার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে। অর্থাৎ মডেলিংয়ের পাশাপাশি ব্যবসায়ীও তিনি। কাতার বিশ্বকাপে গ্যালারিতে সরব উপস্থিতি ছিল তার। নেইমারের গোল উদযাপনে তার প্রকাশভঙ্গী মনোযোগ কেড়েছিল। নেইমার পেনাল্টিতে গোল করার পর তার স্বাক্ষরিত জার্সির প্রতীকে চুম্বন করে লাইমলাইটে আসেন তুরিনি।

বিশ্বকাপের পর প্যারিসে যোগ দিয়েছেন নেইমার। প্রেমিকা, সন্তান ও বন্ধুদের নিয়ে সেখানে নতুন বছর উদযাপন করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফুটবল তারকা। জানা যাচ্ছে, বর্ষবরণে নেইমারের সেই পার্টিতে ছিলেন জেসিকা তুরিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে অবশ্য সেটি নিজেই জানিয়েছিলেন।

জেসিকা তুরিনির এখন বসবাস সাও পাওলোয়। সেখানে তিনি কার্ট রেসিংয়ে অংশ নেন। নতুন বছরে সার্ফিংয়েও নাম লেখাচ্ছেন। মডেলিং ছাড়াও তার লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে জানা যায়, পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। একটি অটোমেশন কোম্পানি গড়ে তুলেছে জেসিকার পরিবার। তিনি নিজে সেই কোম্পানির কন্ট্যাক্ট ম্যানেজার। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে নেইমারের নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও এ নিয়ে খোদ নেইমারের কোনো প্রতিক্রিয়ার কথা জানায়নি তারা।

এর আগেও বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন নেইমার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, গ্যাব্রিয়েল্লা লেনজি, ঝেনি অ্যান্ড্রাডে, বারবারা ইভানস ও লারিসা অলিভেইরা। কোনো প্রেমিকাই নেইমারের জীবনে দীর্ঘস্থায়ী হতে পারেননি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার