
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৬৩০ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ৪ জানুয়ারি গণভবনে এসেছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় শেখ হাসিনা সকলকে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহবান জানানো হয়।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মেট্রো ওয়াশিংটন আওয়ালীগের সভাপতি মাহামুদুননবী বাকী, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ এবং ইফজাল চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোরশেদা জামান প্রমুখ।



