Advertisement Placeholder

ঢাকা ও দিল্লি যাচ্ছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা ও দিল্লি যাচ্ছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

ডোনাল্ড লু।

জ্বালানি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে আলোচনার জন্যে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী( দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ান) ডোনাল্ড লু বাংলাদেশ ও ভারতে ৪ দিনের সফরে ১২ জানুয়ারি নয়াদিল্লিতে পৌছার কথা।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ১১ জানুয়ারি এ সফরের তথ্য জানিয়ে উল্লেখ করেছেন যে, বাংলাদেশ সফরকালে ডোনাল্ড লু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা নিয়ে কথা বলবেন।

একইসাথে অর্থনৈতিক কর্মকান্ডের দিগন্ত প্রসারিত করার পাশাপাশি শ্রমিক এবং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের পরিকল্পনার কথাও শুনবেন। ডোনাল্ড লু’র এ সফরের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সচেতন প্রবাসীরা। উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দক্ষিণ এশিয়া সম্পর্কিত সিনিয়র ডিরেক্টর) রিয়ার এডমিরাল আইলিন লাউবাচারের সফরের পরই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করছেন। এ সময়ে জাতীয় নির্বাচন ঘিরে মার্কিন প্রশাসনে মহল বিশেষের দেন-দরবারেরও যথাযথ জবাব শেখ হাসিনার প্রশাসন থেকে সহকারি পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার