Advertisement Placeholder

ইউক্রেনকে সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে কানাডা

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনকে সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা ইউক্রেনকে সরবরাহ করার ঘোষণা দিয়েছে কানাডা। ১০ জানুয়ারি মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যমান ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
তিনি আরো বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে কানাডা ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) ইউক্রেনকে দেয়ার প্রস্তাব করেছে।

রাশিয়ার অবৈধ ও অন্যায় হামলার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় জনগনের পাশে কানাডা অব্যাহতভাবে থাকবে বলেও আনন্দ উল্লেখ করেন।

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, কানাডা স্পষ্টভাবে তার সমর্থন প্রমাণ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্পেন, জার্মানী ও ফ্রান্সও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার