Advertisement Placeholder

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি

সম্মিলিতভাবে একুশে উদযাপনের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের একাংশ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন পত্রিকায় প্রকাশার্থে নিন্মোক্ত বিবৃতি প্রধান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এবং প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবারও মহান একুশ উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে।

বাঙালির মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যে অকাতরে রক্ত ঝরার ২১ ফেব্রুয়ারি পরবর্তীতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’এ পরিণত হয়েছে। সেই একুশে স্মরণে এবং প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রবাহিত করার অভিপ্রায়ে গৃহিত বিস্তারিত কর্মসূচির আলোকে গত শনিবার ১৪ জানুয়ারী প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাঈদা আকতার লিলি ও পরিচালনা করেন গাজী সামসউদ্দীন।

নিউইয়র্ক তথা প্রবাসের সর্ববৃহৎ এই একুশ উদযাপন- ২০২৩ কে সফল ও সার্থক করার জন্য মূল্যবান মতামত প্রদান করেন আলপনা গুহ (আড্ডা), সবিতা দাস ( বহ্নিশিখা সংঙ্গীত নিকেতন), এমদাদুল হক ( সুর-ছন্দ শিল্পী গোষ্ঠী), দুররে মাকনুন নবনী ( জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), আবৃত্তিকার হোসেন শাহরিয়ার তৈমুর (বুয়েট) এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের নূপুর চৌধুরী, গোলাম মোস্তফা, মোঃ তাজুল ইসলাম, হানিফ মজুমদার, মোল্লা মুনিরুজ্জামান, রুহুল আমীন সরকার, গাজী সামসউদ্দীন এবং সাঈদা আকতার লিলি। নেতৃবৃন্দ সকল বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন সমূহকে রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১২ ফেব্রুয়ারী শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহান একুশের এই অনুষ্ঠানটি টিভিএন-২৪ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এ ব্যাপারে বিস্তারিত যোগাযোগ ৩৪৭-৭৭৬-০৯১৭, ৩৪৭-৭২৭-৮৪৪২, ৯১৭-৫৭৬-৬৩২৩ নম্বরে করার উদাত্ত আহবান জানানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার