Advertisement Placeholder

গাজার চেম্বার অব কমার্স নির্বাচনে প্রথম নারী প্রার্থী

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজার চেম্বার অব কমার্স নির্বাচনে প্রথম নারী প্রার্থী

হামাস-শাসিত গাজা উপত্যকায় প্রথমবারের মতো চেম্বার অব কমার্স নির্বাচনে অংশ নিচ্ছেন কোনো নারী। তার নাম ইমান আওয়াদ। গত মাসে চেম্বার অব কমার্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি কাউন্সিলের পক্ষ থেকে তাকে পূর্ণসমর্থন দেওয়া হয়। আসছে ২১ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর জেরুজালেম পোস্ট।

আওয়াদ আগে থেকেই একজন সফল নারী উদ্যোক্তা। দুই দশক ধরে ইন্স্যুরেন্স ও ট্যুরিজম সেক্টরে কাজ করে আসছেন। এর আগে ২০২০ সালে গাজা উপত্যকায় বোর্ড অব প্যালেস্টিনিয়ান কাউন্সিল ফর রেস্টুরেন্ট, হোটেলস অ্যান্ড ট্যুরিস্টিক সার্ভিস-এর ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইমান আওয়াদ। ইমান আওয়াদের ‘এই সাফল্যে কাউন্সিল গর্ব এবং প্রশংসা করেছে’।

তারা বিশেষভাবে গাজা উপত্যকার ট্যুরিজম সেক্টরের কথা উল্লেখ করেছে। এছাড়া ফিলিস্তিনি নারীদের সমর্থন ও ক্ষমতায়নের পথ প্রশস্ত করতে আওয়াদকে ভোট দেয়ার জন্য বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার