Advertisement Placeholder

মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে আওয়ামী লীগ: খন্দকার মোশাররফ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে আওয়ামী লীগ: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির সকল সফলতাকে এই আওয়ামী লীগ ধ্বংস করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে। প্রশাসন ও বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে, মানুষের ভোটাধিকার নাই, মানবাধিকার নাই, লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য রাজপথেই ফায়সালা নির্ধারণ করতে হবে।

আজ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশকে সমৃদ্ধশালী করেছিলেন জিয়াউর রহমান। জাতি গঠনে জিয়ার অসামান্য অবদান থেকে আজকের সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল। এজন্য জিয়াউর রহমানকে ভয় পায় আওয়ামী লীগ। সেই ভয় থেকে ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে তার কৃতিত্ব থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার