Advertisement Placeholder

বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা : ইউনেস্কো

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা : ইউনেস্কো

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবার বেড়েছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে বছর ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। ২০১৮ সালে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল।

২০২২ সালে মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়। এছাড়া ইউক্রেনে ১০ জন ও হাইতিতে নয়জন প্রাণ হারিয়েছেন। তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছেন। ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলের।

সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ওবিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন।

ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা ‘আশ্চর্যজনকভাবে খুবই বেশি’। এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

খুন হওয়া ছাড়াও গতবছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতা, বিশেষ করে নারী সাংবাদিকেরা এমন সহিংসতার শিকার হয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার