Advertisement Placeholder

কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত, ইউক্রেনের দুই মন্ত্রীসহ নিহত অন্তত ১৮

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত, ইউক্রেনের দুই মন্ত্রীসহ  নিহত অন্তত ১৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে বুধবার (১৮ জানুয়ারি) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র উপমন্ত্রী, মন্ত্রণালয়ের ফার্স্ট সেক্রেটারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আর আহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধানের বরাতে জানিয়েছে সিএনএন। তবে হেলিক্পটার বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর সিএনএন, আলজাজিরা, ডয়েচে ভেলে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’

‘দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’

কুলেবা আরও বলেছেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।’ তবে এ সংখ্যাটি কত সেটি জানাননি তিনি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান কাইরাইলো তাইমোশেঙ্কো টুইটে জানান, একটি ‘সামাজিক অবকাঠামো’ ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘পরিস্থিতি এবং হতাহতের সংখ্যা জানতে আমরা তথ্য সংগ্রহ করছি।’

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, শিশুদের স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে আগুন লেগে যায়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।

খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বহন করছিল। তবে ওই এলাকায় ওই সময় রাশিয়ার কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার