Advertisement Placeholder

১৮ স্টেটের বিএনপির সংবাদ সম্মেলন : দাবি আদায়ে যুক্তরাষ্ট্রে সম্মিলিত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৮ স্টেটের বিএনপির সংবাদ সম্মেলন : দাবি আদায়ে যুক্তরাষ্ট্রে সম্মিলিত কর্মসূচি

নেতৃবৃন্দকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নিউইয়র্ক উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপিসহ কেন্দ্র অনুমোদিত ১৮ টি স্টেট কমিটির উদ্যোগে সম্মিলিত এক সংবাদ সম্মেলন ১৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি ভার্চুয়ালে যুক্ত হওয়া নেতৃবৃন্দের নামও উল্লেখ করেন।

নিউইয়র্ক মহানগর দক্ষিনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপন করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট ও অংশ গ্রহণ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে স্বৈরশাসকের কাছে।

গণতন্ত্র বিপন্ন। এহেন অবস্থার অবসানে বিএনপির ঘোষিত কর্মসূচির সাথে প্রবাস থেকে আমাদেরকে সরব থাকতে হবে। এ সময় বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, তারেক রহমান, জুবাইদা রহমানসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নি:শর্তে প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করা হয়। ভার্চুয়াল এবং সশরীরে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহব্বান আনোয়ার হোসেন, আনিসুর রহমান, মোতাহার হোসেন এবং নাসিম আহমমেদ, মহানগর উত্তরের আহব্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম, জর্জিয়া স্টেটের সভাপতি নাহিদুল হাসান খান, ভার্জিনিয়ার আহব্বায়ক জহির খানও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন । নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শাহাদৎ হোসেন রাজু, সোহরাব হোসেন, খলকুর রহমান প্রমুখ।

মৌলানা অলিউল্লাহ আতিক সমাপ্তি বক্তব্যকালে গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করেন বাংলাদেশের গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার চলতি লড়াইয়ে পাশে থাকার জন্যে। সেলিম রেজা বলেন, সামনের সপ্তাহে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেখান থেকে দুর্বার আন্দোলনের ঘোষণা আসবে। জাতিসংঘ, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে সম্মিলিতভাবে আমরা র‌্যালির পরিকল্পনা করছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার