Advertisement Placeholder

জিয়াউর রহমান দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন : মির্জা ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়াউর রহমান দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন : মির্জা ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে উন্নতি ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে, তাকে আমরা বেশিদিন পাইনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন মির্জা ফখরুল।

বর্তমানে জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফাকে সামনে রেখে বিএনপি পথ চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকেও ক্ষমতাসীন সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টার বিরুদ্ধে গোটা জাতি জেগে উঠেছে। জাতি আজ সংকটে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি জেগে উঠেছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেই লড়াই সংগ্রামে জয়ী হব।

জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন দাবি করে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতি উপহার দিয়েছেন। আজকে আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভীত রচনা করেছিলেন জিয়াউর রহমান। জনগণের নেতা জিয়াউর রহমান, আমরা তাকে শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ ও প্রচার সম্পা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার