Advertisement Placeholder

আবারও রুশ রাষ্ট্রদূতকে তলব করলো কানাডা

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও রুশ রাষ্ট্রদূতকে তলব করলো কানাডা

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর তাই এ হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা।

বুধবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কানাডা। এ নিয়ে গত এক বছরে চতুর্থবারের মতো রাষ্ট্রদূত ওলেগ স্টেপানোভকে তলব করে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘নিরপরাধ নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরতা আমরা কোনোভাবেই সহ্য করব না।’
গত শনিবার দিনিপ্রো অঞ্চলের একটি ভবনে হামলা হয়। এতে নিহত হন ৬ শিশুসহ প্রায় ৪৫ ইউক্রেনীয়।

দিনিপ্রো শহর কাউন্সিল জানিয়েছে, ওই দিনের হামলায় ৯ তলা ভবনের প্রায় ৭২টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। যাতে প্রায় চার হাজার বাসিন্দা ছিল।

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার