Advertisement Placeholder

আফগানিস্তানে প্রচণ্ড ঠান্ডায় ৭৮ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানে প্রচণ্ড ঠান্ডায় ৭৮ জনের মৃত্যু

আফগানিস্তানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ শৈত্যপ্রবাহে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) একথা জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, দেশের ৩৪ টি প্রদেশের ৮ টিতেই ঠান্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সঙকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, “আগামী কয়েকদিনে আবহাওয়া আরও শীতল হবে। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যর কথা বিবেচনা করা প্রয়োজন।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার