Advertisement Placeholder

যৌন হয়রানি : স্পেনে গ্রেফতার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ২১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌন হয়রানি : স্পেনে গ্রেফতার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস

কাতার বিশ্বকাপ শেষে স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। সেখানেই নৈশ ক্লাবে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনায় শুক্রবার (২০ জানুয়ারি) স্পেনে গ্রেফতার হয়েছেন ৩৯ বছর বয়সী ব্রাজিলীয় এই ডিফেন্ডার।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দুই মেয়াদে খেলা আলভেসের বিরুদ্ধে ২ জানুয়ারি কাতালান পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ দেন এক নারী।

অভিযোগে বলা হয়, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই আলভেস তাকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে। এদিন সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার