Advertisement Placeholder

জাতির এই দুর্দিনে ঐক্যের বিকল্প নেই : বিএনপির হাসান সরকার

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতির এই দুর্দিনে ঐক্যের বিকল্প নেই : বিএনপির হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জাতির এই দুর্দিনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকেই যদি নিরাপত্তা দিনে না পারি তা হলে সেই রাজনীতি করে লাভ নেই। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরও বলেন, জনগণের টাকা আত্মসাৎ ও লুটপাট করে রাজনীতি করবেন, বাংলার মাটিতে আমরা তা হতে দেব না। শুধু নিজের জন্য রাজনীতি করলে হবে না। রাজনীতি মানুষের জন্য।

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কিবরিয়া খান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সৈয়দ আক্তারুজ্জামান, কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ শফি, আবুল হাসেম, হাজি বাবর আলী, আবুল হোসেন, নাছির উদ্দিন নাসু, সরকার শাহনুর ইসলাম রনি, কাজী শাকের, হাজী ফারুক হোসেন, আব্দুস সাত্তার, হেমায়েত হোসেন, লিটন মাস্টার, তাশিক সরকার প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। শিগগিরই আমরা টঙ্গীতে বড় জনসভা করে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করব। সেই আন্দোলন-সংগ্রামে সবাইকে সর্বোচ্চ ত্যাগ করে অংশগ্রহণ করতে হবে।
পরে কয়েকশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার