Advertisement Placeholder

দুই দিনে শাহরুখের পাঠানের আয় ৩০০ কোটি রুপির বেশি

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই দিনে শাহরুখের পাঠানের আয় ৩০০ কোটি রুপির বেশি

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে । বিশ্বে এক সঙ্গে ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি শত কোটির ক্লাবে পা রাখে আর দ্বিতীয় দিনে তা দুইশ’ কোটির ক্লাব ছাড়িয়েছে।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী পাঠান সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মোট আয় ৩০৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। সূত্র: জুম এন্টারটেইনমেন্ট, টাইমস নাউ, হিন্দুস্তান টাইমস

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার